1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে এনসিপি নেতা সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা

  • আপডেট করা হয়েছে শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহী অঞ্চলে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনের সাবেক নেতাকর্মীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপি জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে তার ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এনসিপির জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। এর আগে তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তবে তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে সংগঠনের একটি পক্ষ প্রকাশ্যে বিরোধিতা করছে।

স্ট্যাটাসে মোতালেব হোসেন অভিযোগ করেন, রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনই সাইফুল ইসলামকে এনসিপিতে যুক্ত করেছেন এবং পদ দিয়েছেন। তিনি আরও দাবি করেন, ইমরান ইমনের সঙ্গে সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং বিষয়টি সারজিস আলমকে বহুবার জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।
তার ভাষায়, “এর মানে সারজিস আলম নিজেই এতে জড়িত। তাই রাজশাহীর মাটি থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।”
যোগাযোগ করা হলে মোতালেব হোসেন বলেন, “আমরা এখন সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সাইফুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজশাহীতে পুরো এনসিপিকেই অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST