1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে উদ্বোধনের একদিন পর পোশাকের শোরুমে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে উদ্বোধনের একদিন পর পোশাকের শোরুমে অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

  • আপডেট করা হয়েছে রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মূল্য তালিকায় কাটাকাটি এবং পাকিস্তানি পোশাকের নামে অতিরিক্ত দাম রাখার অভিযোগে রাজশাহীর একটি পোশাকের শোরুমে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত শুক্রবার শোরুমটি উদ্বোধন করা হয়।

রোববার দুপুরে রাজশাহীর সপুরা বিসিক শিল্পনগরীতে অবস্থিত ‘হাউজ অব শিপিয়ারর্স’ নামের শোরুমে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. ইব্রাহীম। অভিযানকালে আমদানির সঠিক তথ্য প্রদর্শন না করা এবং মূল্য তালিকায় বারবার কাটাকাটি করে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপপরিচালক মো. ইব্রাহীম জানান, গত শুক্রবার শোরুমটি উদ্বোধন করা হয়। তবে তারা বিজ্ঞাপন দেয় পাকিস্তানী পোশাকের। কিন্তু সেটির কোন প্রমান তারা দিতে পারেনি। ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটিকে সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তবে শোরুমের কর্তৃপক্ষ বলছে, তারা কোন বিজ্ঞাপন দেয়নি। উদ্বোধনের দিন ক্রেতারা এসে ভিডিও করে তারা তাদের মতে করে স্যোসাল মিডিয়ায় দিয়েছে। এতে আমাদের কোন দায় নেই। এখানে ভুল বোঝাবুঝি হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST