1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে আসামিদের জামিন শুনানির জন্য বসানো হয়েছে ২টি ভার্চুয়াল আদালত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহীতে আসামিদের জামিন শুনানির জন্য বসানো হয়েছে ২টি ভার্চুয়াল আদালত

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৭৯৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে জনসমাগম এড়াতে আদালতের নিয়মিত কার্যক্রম বন্ধ রয়েছো। এ কারণে আসামিদের জামিন আবেদন গ্রহণ ও শুনানির জন্য রাজশাহীতে ২টি ভার্চুয়াল আদালত বসানো হয়েছে। এখন থেকে আইনজীবীরা ঘরে বসেই অনলাইনে জামিনের আবেদন করতে পারবেন এবং অংশ নিতে পারবেন জামিন শুনানিতে।

আদালত সূত্রে জানা গেছে, রাজশাহীর কারাগারে বন্দি আসামিদের জামিন-শুনানির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক রাজশাহীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ দুটি ভার্চুয়াল কোর্ট চালু করা হয়েছে। এখন থেকে আইনজীবীরা ই-মেইলে বা mycourt.judiciary.org.bd লিংক ব্যবহার করে তার মক্কেলের জামিনের আবেদন করতে পারবেন।

আবেদনপত্রে কোর্ট ফি লাগিয়ে মামলার নম্বর লিখে তা স্ক্যান করে বা ছবি তুলে পাঠাতে হবে। আইনজীবীকে তার ই-মেইল আইডি এবং মোবাইল নম্বর অবশ্যই সঙ্গে দিতে হবে। আদালত থেকে অনলাইন শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে। এরপর শুনানির জন্য ঠিক করা দিন ও সময় সংশ্লিষ্ট আইনজীবীকে ই-মেইলে ও মোবাইলে বিষয়টি জানানো হবে। নির্ধারিত সময়ে ওই আইনজীবী ই-মেইলে পাঠানো লিংকে ক্লিক করেই ভিডিও কনফারেন্সে মাধ্যমে শুনানিতে অংশ নিতে পারবেন।
সূত্র আরও জানায়, জামিন মঞ্জুর হলে বেইলবন্ড স্ক্যান বা ছবি তুলে আদালতে পাঠাবেন আইনজীবী। এরপর কারাগারে কাগজ পৌঁছানোর পর জামিন হওয়া আসামির মুক্তি মিলবে। আদালত সূত্র বলছে, প্রক্রিয়াটি জটিল মনে হলেও ই-মেইলে আবেদন শুরু করলে ধাপে ধাপে তা এমনিতেই সহজ হয়ে যাবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST