1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে আদিবাসী নারী কৃষকের অগ্রযাত্রা নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

রাজশাহীতে আদিবাসী নারী কৃষকের অগ্রযাত্রা নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

  • আপডেট করা হয়েছে রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:  আন্তর্জাতিক  নারীর দিবস  উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের নবাইবটতলা মিশনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী নারী কৃষকদের ভূমিকা ও অধিকার বিষয়ে একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ মার্চ ২০২৬ এসিডি এর আয়োজনে এবং অক্সফাম ইন বাংলাদেশের “কাল্টিভেটিং চেঞ্জ” প্রকল্পের আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় আদিবাসী নারী-পুরুষ, কৃষক প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় উপসহকারী কৃষি কর্মকর্তা অতনু সরকার, স্থানীয় গির্জার ফাদার লিংকন কষ্টা, আদিবাসী নারী কৃষক আগাথা সরেন, সুজলা হাসদা, আদরী মার্ডি, রোজিনা হেমব্রম, কাজলী লাকরা, প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আদিবাসী নারী কৃষকেরা কৃষি উৎপাদন, বীজ সংরক্ষণ, ফসল পরিচর্যা এবং পরিবার ও সমাজের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তারা স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতার মাধ্যমে সহনশীল কৃষি চর্চা চালিয়ে যাচ্ছেন।

আলোচনা সভায় বিশেষভাবে তুলে ধরা হয় যে, বিশ্বে কৃষি শ্রমশক্তির প্রায় ৪৩ শতাংশ নারী হলেও কৃষি জমির মালিকানায় নারীদের অংশ মাত্র ১০-১৫ শতাংশ। এই বৈষম্য দূর করতে নারীদের ভূমির অধিকার, কৃষি প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং বাজারে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি। অনুষ্ঠানের অংশ হিসেবে সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী লোকধারা গম্ভীরা পরিবেশন করেন নানা-নাতি চরিত্রে স্থানীয় শিল্পীরা। এই পরিবেশনার মাধ্যমে নারী দিবসের প্রতিপাদ্য, নারীর অধিকার, সহনশীল কৃষি এবং সামাজিক সচেতনতার নানা বিষয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা বলেন, আদিবাসী নারী কৃষকদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন আরও শক্তিশালী হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST