1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর কাটাখালী এলাকা থেকে অপহৃত ১৩ বছরের এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। একই সঙ্গে অপহরণ মামলার মূল অভিযুক্ত মো. বিশালকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিশাল ওই এলাকার মৃত আলমের ছেলে।

বুধবার (২ জুলাই) সকালে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল অভিযুক্ত যুবক। আত্মীয়তার সুবাদে সে নিয়মিত ওই কিশোরীর বাড়িতে যাতায়াত করত। তবে প্রস্তাবে রাজি না হওয়ায় ২৪ জুন সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে থেকে বিশাল ও তার সহযোগীরা তাকে অপহরণ করে।

পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে অপহরণকারীরা স্কুলছাত্রীকে ফেরত না দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ২৬ জুন কাটাখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫-এর একটি দল অভিযানে নামে। অভিযানে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণের মূলহোতা বিশালকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST