1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী-৬(বাঘা-চারঘাট), স্বতন্ত্র প্রার্থীর গনসংযোগ-পথসভা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহী-৬(বাঘা-চারঘাট), স্বতন্ত্র প্রার্থীর গনসংযোগ-পথসভা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃকাঁচি প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে রাহেনুল হক বলেন, শুধু এবার নয়, আগামীতেও বাঘা-চারঘাটের মানুষ এমপি হতে পারে,এবার আমরা সেই পরিবর্তনে নেমেছি। তিনি বলেন, এলাকার সন্তান হিসেবে ভালবাসার মাধ্যমে কাঁচি প্রতীকে ভোট দিয়ে আপনাদের সেবার করার সুযোগ তৈরি করে দিবেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য রাহেনুল হক কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করে গনসংযোগের পাশাপাশি পথসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেছেন।আজ মঙ্গলবার তার সমর্থিত লোকজন নিয়ে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে গনসংযোগ ও পথসভা করে ভোট প্রার্থনা করেন ।

প্রচারনায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড.লায়েব উদ্দীন লাভলু,বাঘা পৌর মেয়র ও জেলা আ’লীগের সদস্য আক্কাছ আলী, পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ।
পথসভায়,বক্ত্যকালে, লায়েব উদ্দীন লাভলু, আক্কাছ আলী বলেন, ঐক্যদ্ধ থেকে বাঘা-চারঘাটের মানুষ নের্তৃত্ব দিক, সেই লক্ষ্য নিয়ে আমরা ভোটের মাঠে নেমেছি। সেই মূল্যায়ন হবে আপনাদের ভোট প্রদানের মাধ্যমে। পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজ বলেন, কাঁচি প্রতীকে ভোট দিলে ছগিরা কবিরা গোনাহ হবেনা।

জানা যায়,এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন- বাঘা উপজেলা আ’লীগের সভাপতি ও আ’লীগের দলীয় প্রার্থী, তিনবারের নির্বাচিত সংসদ সদস্য, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম, জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহসিন আলী (আম), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) আবদুস সামাদ (নোঙ্গর), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জুলফিকার মান্নান জামী (মশাল)।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST