1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী-৫ আসনে ২ আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র বাতিল - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী-৫ আসনে ২ আওয়ামী লীগ নেতার মনোনয়নপত্র বাতিল

  • আপডেট করা হয়েছে রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবদেক : রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে একজনের মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়। এছাড়াও ছয়জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল, পেন্ডিং ও বৈধ ঘোষণা করেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শামীম আহমেদ।

তিনি জানান, রাজশাহী-৫ আসন থেকে নয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে দুইটি বাতিল করা হয়েছে। আর পেন্ডিং রাখা হয়েছে একটি। এছাড়াও ছয়জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা জানান, স্বাক্ষরযুক্ত ভোটারদের তালিকায় গড়মিল ও একটি মামলার তথ্য অসম্পুর্ণ থাকায় আহসান উল হক মাসুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও একটি নমুনা স্বাক্ষর সঠিক না হওয়া ও একটি মামলার তথ্য উপস্থাপন না করায় ওবায়দুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। আর্থীক প্রতিষ্ঠানে পাওনা থাকায় আলতাব হোসেন মনোনয়নপত্র পেন্ডিং রাখা হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া দুইজনের মধ্যে আহসান উল হক মাসুদ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ওবায়দুর রহমান জেলা যুবলীগের সাবেক সহসভাপতি।

যাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, বর্তমান এমপি ডা. মনসুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আবুল হোসেন, গণফ্রোন্টের প্রার্থী মোখলেসুর রহমান, জাকের পার্টির শরিফুল ইসলাম ও বিএনএম এর প্রার্থী শরিফুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST