1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী-৫ আসনে নিজ হাতে নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ করেছেন জামায়াত নেতা লিটন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী-৫ আসনে নিজ হাতে নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ করেছেন জামায়াত নেতা লিটন

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: নির্বাচন কমিশনের বিধিমালা ও সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নিজ হাতে নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ করেছেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

শনিবার দিনব্যাপী নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের অংশ হিসেবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী জামায়াত নেতা নুরুজ্জামান লিটন নিজ হাতে নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণের পাশাপাশি নিজে উপস্থিত থেকে এই কাজের তদারকি করেন। পুঠিয়ার বাণেশ্বর বাজার থেকে শুরু করে সংসদীয় এলাকায় এই কার্যক্রম অব্যাহত রাখেন।

নুরুজ্জামান লিটন বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তিনি নিজ হাতে নির্বাচনী প্রচারণা সামগ্রী অপসারণ করেছেন। অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কমিশনের বিধি মেনে চলা প্রত্যেক প্রার্থীর নৈতিক দায়িত্ব পালন অত্যাবশ্যক বলে মনে করি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনজুর রহমান ও আসন কমিটির সদস্য তাহের হুদা রঞ্জু প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST