1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী-৩ আসনের মানুষের ভালোবাসায় সিক্ত শফিকুল হক মিলন - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী-৩ আসনের মানুষের ভালোবাসায় সিক্ত শফিকুল হক মিলন

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -এর ধানের শীষ প্রতীকে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন শুক্রবার সকাল থেকে নিজ নির্বাচনী এলাকায় ঘুরে সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করেছেন। বিজয়ের পরদিনই তিনি বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পরিদর্শন করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিন বিভিন্ন এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হলে পথের দু’ধারে দাঁড়িয়ে সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। অনেকেই শুভেচ্ছা জানিয়ে বলেন, দীর্ঘদিন পর পবা-মোহনপুরের মানুষ তাদের প্রত্যাশার প্রতিফলন পেয়েছেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
অ্যাডভোকেট শফিকুল হক মিলন মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, সারা দেশে ধানের শীষের বিপুল বিজয় অর্জিত হয়েছে। এ জন্য তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, এ নির্বাচনের প্রকৃত আয়োজক দেশের সাধারণ মানুষ- তাই এই ঐতিহাসিক বিজয় মূলত জনগণেরই জয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST