1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার জয় - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার জয়

  • আপডেট করা হয়েছে রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ নৌকা থেকে পিছলে গেলেন রাজশাহীর সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। তিনি গত তিনবার নৌকায় চলে নদী পার হলেও একার নৌকা থেকে পিছলে গেছেন। চতুর্থবারও এমপি ফজলে হোসেন বাদশা নৌকায় চড়ে নদী পার হওয়ার চেষ্টা করেছিলেন।

দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষে ফলাফলে দেখা গেছে তিনি স্বতন্ত্র প্রার্থীর কাছে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

রোববার সকাল আটটা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। পরে ভোট গণনা শুরু হয়।

রাজশাহীর-২ আসনে (সদর) ১১২টি কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। ১১২টি কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের ফলাফলে দেখা গেছে, নৌকা প্রতিক নিয়ে বর্তমান এমপি ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১৪২৩ ভোট, আর আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা পেয়েছেন কাঁচি প্রতীক নিয়ে ৫৫১৪১ ভোট।

ফলাফল বিশ্লেষনে দেখা যাচ্ছে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশাকে এবার বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করলেন স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা।

সদর আসনে ২৩ হাজার ৭১৮ ভোটের ব্যবধানে কাঁচির প্রার্থী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বিজয়ী।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST