1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার ; ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার ; ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে

 রাজশাহী প্রতিনিধি 

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকার তালাইমারীর একটি মেস থেকে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চুরি হওয়া মোবাইল ফোন-সহ বিভিন্ন সময় চুরি করা দুইটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন ও একটি প্রিন্টার-সহ সংঘবন্ধ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মতিহার থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারীর মো: আলম হোসেনের ছেলে মো: শাহাদত হোসেন (২০), মো: সুমন হাসানের ছেলে মো: অনিক (২২), মৃত শামীমের ছেলে মো: রতন (২১), মৃত ইদ্রিস আলীর ছেলে  আকাশ আহম্মেদ জুন (২৩), মো: নায়েব আলীর ছেলে মো: রবিউল ইসলাম সাহেব (২৩) ও বাজে কাজলার মৃত আখদ্দি মন্ডলের ছেলে মো: আনোয়ার হোসেন (৩৫)।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর, ২০২২ রাজশাহী মহানগরীর মতিহার থানার তালাইমারী এলাকায় একটি মেস থেকে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবিয়া নোশিনের একটি মোবাইল ফোন চুরি হয়। এ সংক্রান্তে মতিহার থানায় একটি চুরির মামলা হয়।

মামলা রুজু পরবর্তীতে আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক এর নির্দেশে মতিহার থানার পুলিশ চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার-সহ আসামিদের অবস্থান সনাক্তপূর্বক গ্রেফতারে অভিযান শুরু করেন।

পরবর্তীতে উপ-পুলিশ কমিশনার মো: মনিরুল ইসলামের তত্ত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার  মো: একরামুল হক পিপিএম-এর নেতৃত্বে অফিসার ইনচার্জ মো: আনোয়ার আলী তুহীন, এসআই মো: আমিনুর রহমান ও তার টিম আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ১ টায় মতিহার থানার তালাইমারী পাওয়ার হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাহাদত হোসেনকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত আসামি মোবাইল ফোন চুরির কথা স্বীকার করে বলে যে, অপর আসামি অনিক ও রতন মিলে মোবাইল ফোনটি চুরি করে এবং বর্তমানে রতনের কাছে চোরাই মোবাইল ফোনটি আছে।

সেই মোতাবেক মতিহার থানা পুলিশের ঐ টিম দুপুর সোয়া ১ টায় অভিযান পরিচালনা করে তালাইমারী বিজিবি ক্যাম্প এলাকা হতে আসামি রতনকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে রুয়েট শিক্ষার্থীর চুরি হওয়া মোবাইল ফোন-সহ আরো দুইটি মোবাইল ফোন উদ্ধার হয়। এরপর দুপুর দেড় টায় তালাইমারী পাওয়ার হাউজ এলাকায় হতে আসামি অনিককে গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে একটি চোরাই ল্যাপটপ ও একটি প্রিন্টার উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যমতে তালাইমারী বালুর মাঠ এলাকায় দুপুর সোয়া ২ টায় অভিযান পরিচালনা করে আসামি আকাশ আহম্মেদ জুন ও রবিউল ইসলামকে গ্রেফতার করে। এসময় আসামিদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন উদ্ধার হয়। একই দিন মতিহার থানা পুলিশের ঐ টিম বাজে কাজলা নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: আনোয়ার হোসেনকে একটি চোরাই মোবাইল ফোন-সহ গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজসে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় ল্যাপটপ, মোবাইল ফোন চুরি করে ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST