1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী মহানগরীতে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ কমিশনার - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহী মহানগরীতে শীতবস্ত্র বিতরণ করলেন পুলিশ কমিশনার

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৪১৩ বার পড়া হয়েছে

এম. শাহাবুদ্দিন রাজশাহী

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আরএমপি পুলিশ কমিশনার।

আজ ১৭ জানুয়ারি, ২০২৩ রোজ মঙ্গলবার সকাল ১১ টায় চন্দ্রিমা থানার আয়োজনে থানার সামনে আম-বাগানে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০০ জন অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবে আজকে এই শীতবস্ত্র বিতরণ করা হলো। এই ধারা অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ মুক্ত রাজশাহী মহানগরী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আরএমপি।

যে কোন সমস্যায় সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানালে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদয় চন্দ্রিমা থানা পরিদর্শন করেন। এসময় তিনি পুলিশি সেবা নিশ্চিত করতে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে সকলের প্রতি নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম মহোদয়, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মো: সাইফউদ্দীন শাহীন, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST