1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে এমপি এনামুলের আহ্বান - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে এমপি এনামুলের আহ্বান

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক

আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল আজ শুক্রবার বাগমারা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ এনামুল হক এম.পি’র নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ এনামুল হক, এম.পি’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল এর সঞ্চালনায় এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

এসময় রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল দলীয় মনোনয়ন পাওয়ায় বাগমারা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা প্রার্থীকে পূর্ণ সমর্থন দেন এবং নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মাতৃভূমিকে স্বাধীন করতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। বঙ্গবন্ধুর আদর্শ ও জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বের প্রতি অবিচল থেকে আমার দীর্ঘ রাজনীতির জীবনে বঙ্গবন্ধুকন্যা রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করায় আমি তাঁর প্রতি কৃতজ্ঞ।

তিনি বলেন, নির্বাচনে বিজয় অর্জন করে চেয়ারম্যান নির্বাচিত হলে আমি জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা এবং নিষ্ঠার সাথে পালন করবো। অতীতেও ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে আমার বাকি জীবন পার করতে চাই।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুল , বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, সদস্য আলিমুল হাসান সজল, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহমেদ, জাহাঙ্গীর আলম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার মাস্টার, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক মোসলেম উদ্দীন, ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা কামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগ কার্যকরী নির্বাহী সদস্য আসলাম আলী আসকান, চেয়ারম্যান অধ্যক্ষ আজহারুল হক, লুৎফর রহমান, আলমগীর সরকার, আব্দুল হামিদ ফৌজদার, সরদার জান মোহাম্মদ, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান মটর, জাহাঙ্গীর আলম বাদশা, শাহরিয়া আলী, বকুল খরাদি, আব্দুল মান্নান, আখতারুজ্জামান বুলবুল, আকবর আলী, লোকমান আলী, জাহেদুর রহিম মিঠু, জাফর আহম্মেদ শিমুল, আবুল কালাম আজাদ, হাচেন আলী, মিজানুর রহমান, আতাউর রহমান, সোলাইমান আলী হিরু, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST