1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী আরএমপি'র কল্যাণ সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

রাজশাহী আরএমপি’র কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী পুলিশ লাইনস্ ড্রিল শেডে আরএমপি’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম ।

কল্যাণ সভায় উপস্থিত সদস্যগণদের মধ্য হতে বিভিন্ন পদ মর্যাদার পুলিশ সদস্যবৃন্দ সমস্যা ও কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উত্থাপন করেন। পুলিশ কমিশনার মহোদয় প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। কল্যাণ সভায় কমিশনার মহোদয় পুলিশ লাইনস্, ব্যারাকসহ সকল স্থাপনা ও কোয়ার্টারের আশেপাশে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও পুলিশ সদস্যদের নিজের জানমালের নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

কল্যাণ সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক শ্রী ক্ষিতীশ চন্দ্রকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয় । সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বিদায়ী কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আরএমপি’র বর্তমান সফলতা ও অর্জনগুলো তুলে ধরেন এবং আরএমপি’র টিমওয়ার্ক নিয়ে কমিশনার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দসহ সিভিল স্টাফগণ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST