1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করবে আম্পান - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

রাজশাহী অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করবে আম্পান

  • আপডেট করা হয়েছে বুধবার, ২০ মে, ২০২০
  • ৮২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূল অতিক্রম করছে। বুধবার বিকেল চারটা থেকে এটি সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম শুরু করে। অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ।

তিনি গণমাধ্যমকে জানান, বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে আম্পান বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা অঞ্চল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে কমতে থাকবে।

এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পার’ রাজশাহী অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করতে পারে। বৃহস্পতিবার সকালে এটি রাজশাহী অঞ্চলের উপর দিয়ে মতিক্রম করার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সতর্ক থাকতে বলেছেন জেলা প্রশাসক হামিদুল হকও। ঘুর্ণিঝড় আম্পানের প্রভাবে বুধবার ভোররাত থেকে রাজশাহী অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে।

এদিকে বুধবার ভোররাতেই রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ফেসবুক আইডিতে লিখেছেন, রাজশাহী বিভাগের জন্য (সবাইকে জানানোর অনুরোধ করছি)। রাজশাহী অঞ্চলে সাইক্লোন আম্পানের অংশ আঘাত হানবে। প্রচুর বৃষ্টি হবে এবং দমকা বাতাস হবে ১০০ কিলোমিটার গতিতে। ফসলের ক্ষতি হবার আশংকা আছে। বড় গাছপালা এবং কাচা ঘরবাড়ি ভেঙে পড়তে পারে। বজ্রপাত হবে। আইলার সময় আমার মনে আছে রাজশাহী অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছিলো যা অনেকের ধারণার বাইরে ছিলো।

এর আগে মঙ্গলবার রাতেই রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক তার ফেসবুক আইডিতে লেখেন, আম্ফানের গতিপথ আকস্মিক পরিবর্তন হয়ে রাজশাহীতেও আঘাত হানতে পারে। সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST