1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজপথে নাশকতা করা হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগনের পাশে থাকবে;তথ্য ও সম্প্রচার মন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

রাজপথে নাশকতা করা হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগনের পাশে থাকবে;তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৫১৮ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি. গোলাম গাউসঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, রাজপথে নাশকতা করা হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা জনগনের পাশে থাকবে।
‘বাংলাদেশ টেলিভিশনের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার’ শীর্ষক প্রকল্পের আওতায় নাটোর উপকেন্দ্রে নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০১৩ থেকে ২০১৫ সালে মানুষের উপর আক্রমন করেছিল, তাদের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করেছিল, অবরোধের নামে মানুষের মানবাধিকার লংঘন করেছিল। বিএনপি রাজনীতির নামে আবার যদি ভাংচুড়, বিশৃংখলা, মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও করে তবে জনগনের নিরাপত্তা বিধানে ব্যবস্থা গ্রহন করবে সরকারের প্রশাসন। জনগনকে সাথে নিয়ে নাশকতা প্রতিহত করবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
ড. হাছান মাহমুদ বলেন, গতকাল বিএনপির মীর্জা ফখরুল এক প্রশ্নের জবাবে নিশ্চুপ থেকে বিএনপি-জামায়াতের ঐক্যকে অবিচ্ছেদ্য বলে শিকার করে নিয়েছেন। তাদের এই ঐক্য আছে এবং থাকবে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বাংলাদেশ টেলিভিশনের নাটোর উপকেন্দ্র চালু করেন। ঐ সময়ে সীমিত আকারে নাটোর উপকেন্দ্র থেকে স্থানীয় অনুষ্ঠান সম্প্রচার করা হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীসহ দেশের প্রত্যেক বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ টেলিভিশন উপকেন্দ্র স্থাপন করছে। এসব উপকেন্দ্রে স্থানীয় অনুষ্ঠান ধারণ করে সম্প্রচার করা হবে-যাতে করে স্থানীয় সংস্কৃতি বিকশিত হয়, স্থানীয় শিল্পিরা তাদের পরিবেশন উপস্থাপন করতে পারেন, অনুপ্রাণিত হন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বিটিভি’র মহাপরিচালক সোহরাব হোসেন, নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, বিটিভি’র প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, পরিচালক প্রশাসন আফসানা বিলকিস, প্রকল্প পরিচালক হামিদুর রহমান, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।
তিন তলা বিশিষ্ট নবনির্মিত টেলিভিশন উপকেন্দ্র ভবনের প্রথম তলায় বৈদ্যুতিক ৎ তত্তবধানে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST