1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাকসুর ছাত্রশিবির প্যানেলের সুজন চন্দসহ ৭ জনের প্রার্থীতা বাতিল - ডিবিসি জার্নাল২৪
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

রাকসুর ছাত্রশিবির প্যানেলের সুজন চন্দসহ ৭ জনের প্রার্থীতা বাতিল

  • আপডেট করা হয়েছে বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মনোনয়নন ফরম জমা দেওয়া ৭ জনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোটের’ আলোচিত কার্যকারী সদস্য সনাতন ধর্মালম্বী সুজন চন্দও বাদ পড়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬ টায় রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান স্বাক্ষরিত প্রার্থী তালিকা সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনের কেন্দ্রীয় সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে মোট প্রার্থী হচ্ছেন ৩২২ জন। এর মধ্যে রাকসু নির্বাচনে বিভিন্ন পদে ২৫৫ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি পদে ৬০ জন লড়বেন। মনোনয়ন জমা দেওয়া ৭ জনের প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। প্রার্থীতা বাতিল হওয়া অন্যরা হলেন সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাগর আহমেদ মিয়া, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আশিকুর রহমান, পরিবেশ ও সমাজকল্যান বিষয়ক সহকারী সম্পাদক প্রার্থী শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী সম্পাদক প্রার্থী রিসার্চ চাকমা ও সিনেট ছাত্র প্রতিনিধি পদের দুই প্রার্থী মারুফ হাসান জেমস এবং ওমর ফারুক সাফিন আজমির।

তবে নির্বাচন কমিশন বলছে, ফরমে অসঙ্গতি, তথ্যের ভূলসহ বিভিন্ন কারণে তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। আগামীকাল তারা এ বিষয়ে আপত্তি জানাতে পারবেন।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ব্যাংক রশিদ, স্বাক্ষর, ছবি, ডোপ টেস্ট রিপোর্ট না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তাদেরকে আগামীকালের ভেতর আপিল করলে তা গ্রহনযোগ্য বলে বিবেচনা করবো। পরে আর সুযোগ থাকবে না। তার ফরমটি চূড়ান্তভাবে বাতিল করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST