1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাকসুর ছাত্র ইউনিয়নের একাংশের ভিপি প্রার্থী মাসুদ, জিএস পরমা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাকসুর ছাত্র ইউনিয়নের একাংশের ভিপি প্রার্থী মাসুদ, জিএস পরমা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে প্যানেল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের একাংশ। মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি গোলাম কিবরিয়া মাসুদ।

৮ সদস্যবিশিষ্ট ছাত্র ইউনিয়নের এই প্যানেলের নাম ‘অপরাজেয় ৭১- অপ্রতিরোধ্য ২৪’। এতে কেন্দ্রীয় ছাত্র সংসদে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন সংগঠনটির বর্তমান সভাপতি মাসুদ কিবরিয়া। সাধারণ সম্পাদক( জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক পরমা পারমিতা। এছাড়া সহ-সাধারণ সম্পাদক( এজিএস) পদে লড়বেন চারুকলা অনুষদের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদ।
প্যানেলে অন্যদের মধ্যে সাংস্কৃতিক সম্পাদক পদে মুক্তাদির করিম কুয়াশা, সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক মেহেদি হাসান,পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক পদে আবু রায়হান জনি, সহ-পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক বিজয় মার্ডি। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহিন শিকদার এবং সিনেট সদস্য হিসেবে লড়বেন জিএস পদের প্রার্থী পরমা পারমিতা।
প্যানেল ঘোষণার আগে ছাত্র ইউনিয়নের বর্তমান  সভাপতি মাসুদ কিবরিয়া বলেন, আমরা জানি এবং বিশ্বাস করি রাকসু একটি সাধারণ সংগঠন নয়, এটি শিক্ষার্থীদের অধিকার,  মর্যাদা,  এবং স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ের কন্ঠকে শক্তিশালী করতে পারব। আমরা প্রতিটি শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্র ইউনিয়নের দুটি কমিটির কার্যক্রম চলমান রয়েছে। একটি কমিটির সভাপতি মাসুদ কিবরিয়া এবং সাধারণ সম্পাদক পরমা পারমিতা। অন্যদিকে আরেকটি কমিটির সভাপতি রাকিব হোসেন এবং সাধারণ সম্পাদক ছিলেন মো. আতাউল্লাহ; যিনি বর্তামানে সংগঠন থেকে বহিষ্কৃত।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST