1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাকসুতে ছাত্রদলকে ঠেকাতে প্রশাসনের ষড়যন্ত্রের অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাকসুতে ছাত্রদলকে ঠেকাতে প্রশাসনের ষড়যন্ত্রের অভিযোগ

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদলকে ঠেকাতে পাকিস্তানপন্থী প্রশাসনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত পাঁচ দফা দাবির বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ তোলেন।
রাহী বলেন, “আজ যারা দুর্নীতি করে অর্থকুবের হয়েছে, তারাই পাকিস্তানি প্রেতাত্মার মতো রাকসুকে ভঙ্গ করার ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যাচার ছড়ানো হচ্ছে। রুয়া নির্বাচনে সাবেক শিক্ষার্থীদের অধিকার বঞ্চিত করা হয়েছিল। সেই বিতর্কিত নির্বাচনের কমিশনারকেই কোনো আলোচনা ছাড়াই রাকসুর প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা কোনো শিক্ষককে অপমান বা লাঞ্ছিত করতে চাই না। তবে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন চাই। প্রথম বর্ষের শিক্ষার্থীরা, যারা জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, তাদের ভোটাধিকার নিশ্চিত না করে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”

সমাবেশে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, “২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার দিতে হবে। ভোটকেন্দ্র আবাসিক হল নয়, বরং একাডেমিক ভবনে স্থাপন করতে হবে। ছবিসহ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
ছাত্রদলের পাঁচ দফা দাবি হলো-১. প্রথম বর্ষ ও বিদেশি শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা।২. ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থাপন করা।৩. হালনাগাদ ছবি সহ ভোটার তালিকা প্রকাশ করা।৪. আবাসিক হলে সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা।৫. বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা।
সমাবেশ শেষে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন-১ এর সামনে গিয়ে শেষ করে। পরে তারা উপাচার্যের কাছে দাবিনামা সম্বলিত স্মারকপত্র জমা দেয়।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব বলেন, “আমরা তাদের দাবিগুলো পেয়েছি। নির্বাচন সম্পর্কিত বিষয়গুলো নির্বাচন কমিশন দেখবে।”

সমাবেশে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক সর্দার জহুরুল, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক নাফিউল জীবনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST