1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
যুব সমাজকে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জামায়াত নেতা নুরুজ্জামান লিটনের - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

যুব সমাজকে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জামায়াত নেতা নুরুজ্জামান লিটনের

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মু. নুরুজ্জামান লিটন বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই হচ্ছে যুবক। দেশে এখন প্রায় ২৭ লক্ষ বেকার যুবক রয়েছে। কিন্তু সেই তুলনায় দেশে কর্মসংস্থান নাই। ফলে যুবকরা হতাশার মাঝে নিমজ্জিত হচ্ছে। এ অবস্থায় যুবকদের শুধু চাকরির পিছনে না ছুটে ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা হওয়ার প্রচেষ্টা চালাতে হবে।

বিগত গণঅভ্যুত্থানে যুবকদের ভূমিকা অপরিসীম, আগামীতেও সুন্দর সমাজ বিনির্মাণে যুবকরা অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন নুরুজ্জামান লিটন।

মঙ্গলবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে বিশ্ব যুব দিবস উপলক্ষে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যেগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন।

পুঠিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুর রাকিবের সভাপতিত্বে আয়োজিত যুব সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল মান্নান।

সমাবেশে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও শতাধিক যুবক উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST