1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মোহনপুরে বাংলা মদ উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মোহনপুরে বাংলা মদ উদ্ধার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বাংলা মদ (চুয়ানী) উদ্ধার করে গ্রামবাসী ও থানা পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ড মাদক মুক্ত রাখতে হলিদাগাছি গ্রামের আলোচিত মাদক ব্যবসায়ীর জেকের আলীর বাড়িতে এ অভিযান চালানো হয়।

এলাকাবাসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে হলিদাগাছি গ্রামের জেকের আলী তার নিজ বাড়িতে এ মদ তৈরি করে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যেত। মাঝে মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হলেও সে জেল থেকে ফিরে আবার বাংলা মদ তৈরি করতে থাকতো। তাই এলাকাবাসিরা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে এ অভিযান চালিয়ে মাদক তৈরির সরঞ্জামসহ বাংলা মদ উদ্ধার করে।
এবিষয়ে মোহনপুর থানার এসআই নুরুল হক বলেন, এলাকাবাসির দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা গিয়ে ২০ লিটার বাংলা মদ ও তৈরির সরঞ্জাম উদ্ধার করি। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে জেকের আলী পালিয়ে যায়। এ ঘটনায় মোহনপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের হবে।
তিনি আরো বলেন, জেকের আলী থানা ও জেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার বিরুদ্ধে ২২ টি ও তার স্ত্রী রাবিয়ার বিরুদ্ধে ৭ টি মাদক মামলা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST