1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৫৫৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু বাজার এলাকায় মিয়ানমার থেকে নিক্ষেপ করা মর্টার শেল পড়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

মাসুদ বিন মোমেন বলেন, ‘আজ আমরা তাকে ডেকেছি। একটি কূটনৈতিক পত্রের মাধ্যমে কড়া প্রতিবাদ জানিয়েছি। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেটা বলেছি। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি।’

গতকাল রবিবার বিকালের দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা ৩টি মর্টার শেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রর উত্তর মসজিদের কাছে আছড়ে পড়ে। ১২০ মিলিমিটার দৈর্ঘ্যের মর্টার শেলগুলো বিস্ফোরিত না হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করে।

এ ব্যাপারে বিজিবির হেড কোয়ার্টারের পরিচালক (অপারেশন) মেজর ফয়েজুর রহমান গতকাল রবিবার জানিয়েছিলেন, সীমান্তে কঠোর নজরদারি করা হচ্ছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবির জোয়ানরা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST