1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মানব সেবায় স্বপ্ন গ্রুপের হুইল চেয়ার পেয়ে খুশিতে আত্মহারা ইয়াকুব আলী - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মানব সেবায় স্বপ্ন গ্রুপের হুইল চেয়ার পেয়ে খুশিতে আত্মহারা ইয়াকুব আলী

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি

১৬ বছর বয়সি এই শিশুটির নাম হচ্ছে ইয়াকুব আলী। ছোটো বেলা থেকেই নানা প্রতিবন্ধকতায় কেটেছে তার দীর্ঘদিন। বাবা হারা এই ইয়াকুব আলী একটি হুইল চেয়ার কেনাও ছিল সাধ্যের বাহিরে। তার জীবন-যাপন খানিকটা সহজ ও স্বাভাবিক করতে তাকে একটি হুইল চেয়ার প্রদান করেছেন মানব সেবায় স্বপ্ন গ্রুপ নামের মানবসেবামূলক একটি ফেসবুক গ্রুপ।
ফেসবুক বন্ধুদের অর্থায়নে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ইয়াকুব কে এই হুইল চেয়ার প্রদান করেন সিরাজগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপার জনাব মো. আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার )পিপিএম (বার), এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সামিউল আলম, আব্দুর রহিম ডিআইও-১ বিশেষ শাখা সিরাজগঞ্জ, মো.সালেক আহমেদ টি আই ট্রাফিক বিভাগ সিরাজগঞ্জ , শামীম রেজা প্রতিষ্ঠাতা মানব সেবায় স্বপ্ন গ্রুপ ও মানব সেবায় স্বপ্ন গ্রুপের সদস্য মো.ইসমাইল হোসেন, আব্দুল মমিন কলি ও আলমগীর হোসেন সহ অন্যান্যরা।হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা ইয়াকুব আলী।এভাবেই দরিদ্র পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদেরকে হুইল চেয়ার, এতিম বাচ্চাদের জন্য কোরান মাজিদ, ভালো মানের খাদ্য ও অসহায় মানুষের জন্য বিভিন্ন অনুদান প্রদান করে ও তাদের পরিবার এর মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন সিরাজগঞ্জের মানব সেবায় স্বপ্ন গ্রুপ নামের মানবসেবামূলক একটি ফেসবুক গ্রুপ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST