1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মধ্যরাতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে স্বর্ণ চোরাকারবারি নিহত - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মধ্যরাতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে স্বর্ণ চোরাকারবারি নিহত

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: যশোরের শার্শা উপজেলায় মধ্যরাতে পুলিশের সঙ্গে স্বর্ণ চোরাকারবারিদের গোলাগুলি হয়েছে। উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের জামতলা পাঁচপুকুর নামক এলাকায় গত বৃহস্পতিবার রাতের (১ সেপ্টেম্বর ২০২২) এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া ২০ পিস স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটক দুই ব্যক্তির নাম রবিন ও আবুল কাশেম। তারা কুমিল্লা জেলার হোমনার পাচগাছিয়া এলাকার বাসিন্দা। আর নিহত ব্যক্তির নাম তাক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর নাভারন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জুয়েল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে অভিযান চালিয়ে প্রাইভেট কারসহ দুজনকে আটক করে তল্লাশি চালায় ডিবি পুলিশ। এ সময় ৩০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ ৯ কেজি ৭৫৮ গ্রাম; যার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৭ কোটি টাকা।

তল্লাশি চলাকালে কয়েকটি মোটরসাইকেলের আরোহী চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে একজন নিহত হয়। আটক দুই জনকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST