1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
মধ্যরাতে পুলিশি পাহারায় শাওনের লাশ দাফন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

মধ্যরাতে পুলিশি পাহারায় শাওনের লাশ দাফন

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত যুবদল কর্মী শাওন প্রধানের লাশ গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে কড়া পুলিশ পাহারায় দাফন করা হয়েছে।

এদিন রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে শাওনের মরদেহ তার বড় ভাই মিলন প্রধান ও মামা মোতাহার হোসেনের কাছে পুলিশ হস্তান্তর করে। এরপর সেখান থেকে পুলিশি পাহারায় লাশ বাড়িতে নিয়ে রাত দেড়টার দিকে তাকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে জেলা জেনারেল হাসপাতালের মর্গে শাওনের মরদেহ ময়নাতদন্ত করা হয়। এতে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণে শাওনর মৃত্যু হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত দেড়টার দিকে শাওনকে দাফন করা হয়।

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বৃহস্পতিবার সকালে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে শাওন নিহত হন। এ ঘটনার পর থেকে বিএনপি নেতা-কর্মীরা তাকে যুবদলের কর্মী বলে দাবি করে আসছেন। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাকে যুবলীগের কর্মী দাবি করে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ির সামনে বিক্ষোভ মিছিল করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST