1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ভ্রাম্যমাণ আদালতে ৪৮০ কেজি ভেজাল গুড় ধ্বংস ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ভ্রাম্যমাণ আদালতে ৪৮০ কেজি ভেজাল গুড় ধ্বংস ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা

  • আপডেট করা হয়েছে বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

মহাদেবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব-৫ এর যৌথ অভিযানে ভেজাল গুড় তৈরির দায়ে ১ লক্ষ টাকা এবং বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকাসহ ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলার মোগলিশপুর এলাকায় অবস্থিত মেসার্স জিল্লুর গুড় ভাণ্ডারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে সুজি,ময়দা,চিনি এবং চিটা গুড়ের সমন্বয়ে ভেজাল গুড় তৈরির দায়ে মোঃ জিল্লুর রহমানকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন এবং ৪৮০ কেজি ভেজাল গুড় ঘটনাস্থলে ধংস করেন।
এছাড়াও বাজারের গোস্তহাটি ও ঘোষ পাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ঢাকনা বিহীন পাত্রে মিষ্টি সংরক্ষণ, মিষ্টিতে পোকামাকড়ের উপস্থিতি এবং খোলা লবণ ব্যবহারের অপরাধে নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা, সাব্বির হোটেলকে ২০ হাজার টাকা এবং নিপেন ঘোষ দই ঘরকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসানের সহযোগিতায় ন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় থানা পুলিশের একটি চৌকস দল ও জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সিপিসি-৩, র‌্যাব-০৫ এর একটি চৌকষ দল সাথে ছিলেন। জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST