1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ভূমি খাতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রী মিনুর - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ভূমি খাতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা ভূমিমন্ত্রী মিনুর

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভূমি সংক্রান্ত জটিলতা ও অনিয়ম দূর করে সেবা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে উন্নত দেশের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর ঘোষণা দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

শুক্রবার রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে  রাজশাহীর সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন।

ভূমিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের প্রধান লক্ষ্য হচ্ছে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। মন্ত্রণালয় আইন অনুযায়ী পরিচালিত হয় উল্লেখ করে তিনি বলেন, বিদ্যমান আইন ও বিধিমালার আলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব স্থানে অনিয়ম বা প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে। এ ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা একই স্থানে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, নামজারি, খতিয়ান সংক্রান্ত সেবা ও অন্যান্য ভূমি-সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন। এতে সময় ও খরচ কমবে, পাশাপাশি ভোগান্তিও হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাজশাহীর সামগ্রিক উন্নয়ন প্রসঙ্গে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি উত্তরাঞ্চলে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয় তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST