
নিজস্ব প্রতিবেদক : নাটোরের বড়াইগ্রামের বৃষ্টিতে নতুন কাঁচা রাস্তার পার ধসে মাটির নিচে চাপা পড়ে মোস্তাকিন (১০) বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বাগডোব গ্রামে এঘটনা ঘটে। নিহত মোস্তাকিন খাকসা গ্রামের জহুরল ইসলামের ছেলে ও বনলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগডোব গ্রামে সরকারি নতুন কাচাঁ রাস্তা নির্মান করা হয়। রাস্তা নির্মানের ফলে রাস্তার পাশে সৃষ্টি গর্তে খেলা করছিলো মোস্তাকিনসহ কয়েকজন শিশু । এসময় বৃষ্টি শুরু হলে নতুন নির্মিত রাস্তার পার ধসে মাটির নীচে চাপা পড়ে মোস্তাকিনসহ তিনজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন। অপর দুই শিশুকে আবু তাহের ও শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মোমিন আলী সত্যতা নিশ্চিত করেছেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।







