1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
ব্রেক ফেল করে বৈদ্যুতিক খুঁটিতে ধক্কা, ট্রাক কেটে হেলপারকে উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

ব্রেক ফেল করে বৈদ্যুতিক খুঁটিতে ধক্কা, ট্রাক কেটে হেলপারকে উদ্ধার

  • আপডেট করা হয়েছে বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী-নওগাঁ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া একটি মিনি ট্রাক থেকে ট্রাকের হেলপারকে কেটে কেটে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার বায়ার মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ড ১১-৬৬০৫ নম্বরের একটি মিনি ট্রাক বোঝাই মাল নিয়ে রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে বায়ার মোড় অতিক্রম করার পর ট্রাকটির ব্রেক ফেল করে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয় ট্রাকটি। এতে ট্রাকটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং হেলপার গাড়ির ভেতর আটকে পড়ে।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাইড্রোলিক কাটার দিয়ে ট্রাকের ক্ষতিগ্রস্ত অংশ কেটে হেলপারকে উদ্ধার করে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার সময় ট্রাকচালক হালকা আঘাত পেলেও ঘটনাস্থল ত্যাগ করে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পবা থানার ওসি বলেন, “দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেক ফেল করায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ ও স্থানীয়দের সহায়তায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST