1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বেনজীর আহমেদের নিরাপত্তায় বিশেষ পুলিশ মোতায়েন - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বেনজীর আহমেদের নিরাপত্তায় বিশেষ পুলিশ মোতায়েন

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ আগামীকাল ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাচ্ছেন। অবসর প্রস্তুতিজনিত ছুটিকালীন তার নিরাপত্তার জন্য বিশেষ পুলিশ মোতায়েন করা হবে।

গতকাল বুধবার সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

যা বলা হয়েছে চিঠিতে

ড. বেনজীর আহমেদের অবসর প্রস্তুতিজনিত ছুটিকালীন তার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গাড়িসহ ১/৬ ফর্মেশনে সাদা পোশাকে এসকর্ট, অস্ত্রসহ ইউনিফর্মধারী দুজন সার্বক্ষণিক দেহরক্ষী এবং ১/৩ ফর্মেশনে হাউসগার্ড সার্বক্ষণিকভাবে মোতায়েনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে আইজিপি ড. বেনজীর আহমেদের অবসরের বিষয়টি জানানো হয়।

ড. বেনজীর ২০২০ সালের ১৫ এপ্রিল আইজিপি হিসেবে যোগ দিয়েছিলেন।

জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে আইজিপি ড. বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন-২০১৮ অনুযায়ী, সরকারি চাকরি থেকে তাকে অবসর প্রদান করা হলো। একই প্রজ্ঞাপনে এক বছরের জন্য তার অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়। ড. বেনজীর ২০২০ সালের ১৫ এপ্রিল আইজিপি হিসেবে যোগ দিয়েছিলেন।

জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখে আইজিপি ড. বেনজীর আহমেদের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন-২০১৮ অনুযায়ী, সরকারি চাকরি থেকে তাকে অবসর প্রদান করা হলো। একই প্রজ্ঞাপনে এক বছরের জন্য তার অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়।

কর্মজীবন

সপ্তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা বেনজীর আহমেদ ১৯৮৮ সালে পুলিশে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন। পরে তিনি ঢাকা মহানগর পুলিশের উপকমিশনারসহ বিভিন্ন জেলায় এসপির দায়িত্ব পালন করেন।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালকের দায়িত্বেও ছিলেন পুলিশের এই কর্মকর্তা।

ড. বেনজীর উপমহাদেশের প্রথম পুলিশ কর্মকর্তা হিসেবে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ডিপার্টমেন্ট অব পিস কিপিং অপারেশনসের অধীনে মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি কসোভো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট কমান্ডারের দায়িত্বও পালন করেন

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST