1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় শিক্ষার মান উন্নয়নে সেমিনার। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর- যুগ্ন সচিব - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় শিক্ষার মান উন্নয়নে সেমিনার। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর- যুগ্ন সচিব

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৩৫ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা সরকারি প্রাথমিক-শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথিন্দ্রনাথ দত্ত বলেন, সবাই আন্তরিভাবে চেষ্টা করলে শিক্ষার মান উন্নয়ন হবেই,আমরা পিছিয়ে থাকবোনা। আমি কষ্ট করে লেখা পড়া শিখে এই অবস্থানে এসেছি। সরকারি চাকরিতে আসার পর নিজের অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করি। আমি মানুষকে ভালোবাসি। কোন চাওয়া পাওয়ার বাইরে থেকে মানুষের কল্যাণে কাজ করি। তবে আমার দেওয়ার হাতটা লম্বা। বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে মানুষকে দিই।
শিক্ষকদের উদ্দেশ্য বলেন,আপনাদের দুঃখ কষ্ট আছে। এর পরেও আপনারা মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকতা করছেন। আপনারা কিংবা একজন অভিভাবক চাইলে আমার মতো রথীন্দ্রনাথ বানাতে পারবেন। সেমিনারে বক্তরা শিক্ষার গুণগত মান উন্নয়নে নানা দিক তুলে ধরেন।
বক্তব্য শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব থেকে যুগ্ম সচিব পদে পদন্নোতি পাওয়ায় রথীন্দ্রনাথ দত্তকে শিক্ষক সমিতির পক্ষ থেকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পদন্নোতি পাওয়া রথীন্দ্রনাথ দত্ত রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর গ্রামের বাসিন্দা।
উপজেলা সরকারি প্রাথমিক-শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুনীত কুমার দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা সহকারি শিক্ষা কর্তকর্তা আব্দুর মোমিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর আনারুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা শাহাজাহান আলী মোল্লাহ ও আব্দুল জলিল। অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,সাধারন সম্পাপদক , নূরুজ্জামান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু , সাধারন সম্পাদক অপূর্ব সাহা, প্রধান শিক্ষক গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন শিক্ষক সমিতি সকল সদস্য।
আগেরদিন রোববার (২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাঘা প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে ও বাঘা বাজার কমিটির পক্ষ থেকে তাঁকে সংর্বধনা দেওয়া হয়েছে ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST