1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট করা হয়েছে শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : “তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘায় উদযাপিত হলো বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৫। শনিবার (৩১ মে) বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তারের সভাপতিত্বে মডেল মসজিদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জাইকার উপজেলা প্রতিনিধি আলপনা ইয়াসমিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আশাদুজ্জামান, এসআই শহিদুল হক, শিক্ষক রফিকুল ইসলাম, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা ও শিক্ষার্থী সিরাজুম মনিরা।

বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে কিশোর-তরুণদের তামাক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডা. আশাদুজ্জামান বলেন, গর্ভবতী নারী ও শিশুরা পরোক্ষভাবে তামাকজনিত রোগে আক্রান্ত হচ্ছে, যা বন্ধে জনসচেতনতা জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে জরিমানার বিধান থাকলেও অনেকেই আইনটি মানছেন না। আইন বাস্তবায়নে প্রশাসন আরও সক্রিয় হবে বলে জানান তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST