1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় বিএনপি নেতার বাড়িতে ক’কটেল হা’মলার মামলায় এজাহার নামীয় আসামী ১১২ জন, অজ্ঞাত ১৫০ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় বিএনপি নেতার বাড়িতে ক’কটেল হা’মলার মামলায় এজাহার নামীয় আসামী ১১২ জন, অজ্ঞাত ১৫০

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান (বাবলু) এর বাড়িতে ককটেল হামলার ঘটনায় রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম ওরফে মেরাজকে প্রধান আসামী করে এজাহার নামীয় ১১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত১০০/১৫০ জনের নামে মামলা হয়েছে। শনিবার (১৮জানুয়ারি) রাতে ফখরুল হাসান (বাবলু) বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৭জানুয়ারি) রাত আনুমানিক রাত ৯ টার দিকে ককটেল হামলার ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে বাড়ির লোকজন বাইরে বেরিয়ে ককটেল বিস্ফোরণের বিষয়টি বুঝতে পারেন। বিএনপির দলীয় নেতা কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে বিক্ষোভ মিছিল করে। তারা আওয়ামী লীগ ও রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, পাকড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেরাজুল ইসলাম ওরফে মেরাজকে উদ্দেশ্য করে শ্লোগান দেয়। বিএনপির অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

ফখরুল হাসান জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর শুনে বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারেন। তার দাবি,তাকে হত্যার উদ্দেশ্য আওয়ামীলীগের লোকজন ককটেল হামলা ও পিস্তুলের গুলি ছুঁড়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)আফম আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে গিয়ে বিশেষ কায়দায় জর্দ্দার কৌটায় মোড়ানো অবিস্ফোরিত ৬টা ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। ৩টা বিস্ফোরিত হয়েছে। উদ্ধার করা ককটেল সদৃশ বস্তু ককটেল কি-না, বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষার পর জানা যাবে। দায়ের করা মামলার আসামীদের গ্রেপ্তার অভিযান চলছে। মামলার ব্যাপারে আওয়ামীলীগের স্থানীয় নেতাদের কারো বক্তব্য পাওয়া যায়নি। সাবেক ইউপি চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজের মুঠোফোনে যোগাযোগ করলেও বন্ধা পাওয়া গেছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST