1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় বাবুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে সেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় বাবুল হত্যাকারীদের ফাঁসির দাবিতে সেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট করা হয়েছে সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যায় জড়িত সকল সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাঘা উপজেলা সেচ্ছাসেবক লীগ।

রবিবার(৭জুলাই) উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে বিকালে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হক,নিহত বাবুলের ছেলে আশিক জাভেদ। এসময় তারা বাঘা পৌর মেয়র আক্কাছ আলী ও পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মেরাজুল ইসলাম মেরাজকে খুনি আখ্যায়িত করে তাদেরসহ হত্যায় জড়িত সকল সন্ত্রাসীদের ফাঁসির দাবি করেন।

গত ২২ জুন শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে হামলা চালিয়ে বাবুলকে কুপিয়ে হত্যার দাবি করে বলেন, আগে থেকেই পুলিশ প্রশাসনকে অবগত করে মানববন্ধন করা হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসনের সেই দিনের ব্যবস্থা সংকট দেখেছি। পুলিশ প্রশাসন হত্যার দায় এড়াতে পারেননা। রাজশাহীর মদদদাতারের মদদে যদি প্রভাবিত হন,তাহলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে যাবনা,প্রয়োজনে সঠিক জবাব চাইবো। দুইবারের সাধারন সম্পাদক বাবুলকেই হত্যা করা হয়নি,আ’লীগ পরিবারকে হত্যা করা হয়েছে। বাবুলকে হত্যা করে বাঘার মাটি রঞ্জিত করা হয়েছে। নৈতিক অধিকারে বিচারের দাবিতে রাজপথে দাড়াতে হচ্ছে। বাবুলের ছেলে আশিক বলেন,আক্কাছ ও মেরাজ গ্রুপিং এর জের ধরে আ’লীগের রক্ত ঝরিয়েছে। সেদিনের ঘটনায় তারা সহ তার লোকজন মৃত্যু নিশ্চিত করে পালিয়ে গেছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে হত্যায় জড়িতদের বিচার দাবি করে বলেন,খুনি আক্কাছ ও মেরাজের মৃত্যু নিশ্চিত করা হোক। বিচার না হলে মানুষ আ’লীগের উপর আস্থা হারিয়ে ফেলবে। তিনি পরিবারসহ স্থানীয় সাংসদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে দোয়া চান।

উপস্থিত ছিলেন উপজেলা সেনিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান শফিক,উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ফাতেমা খাতুনসহ স্বেচ্ছাসেবকলীগের নের্তৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST