1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় ফেন্সিডিলসহ চারঘাটের কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় ফেন্সিডিলসহ চারঘাটের কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২২২ বার পড়া হয়েছে

বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় আলাইপুর সীমান্ত এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ লিটন আলী (৪৫)কে ২০৪ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী, সিপিএসসির অপারেশন দল। গ্রেপ্তার লিটন আলী চারঘাট উপজেলার রাওথা (পালপাড়া) গ্রামর মৃত রুহুল আমিনের ছেলে। রোববার ৩০ জুন তাকে গ্রেপ্তার করা হয়। ফেন্সিডিলগুলো প্লাস্টিকের বস্তার ভিতর নিয়ে আলাইপুর গ্রামের নাদেরা সাকো (ব্রীজ)’র উপর বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছিল। এমতাবস্থায় র‌্যাব-৫, সিপিএসসির আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০৪ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে। এ সময় ০১টি মোবাইল, ০২ টি সীম জব্দ করে র‌্যাব-৫।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামী একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সংঘবদ্ধ মাদক চক্রের সক্রীয় সদস্য। সে পেশায় রিক্সাচালক। যাত্রী ও পণ্য পরিবহনের আড়ালে দীর্ঘদিন আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ফেন্সিডিল পাচার করে আসছিল। তার বাড়ী সীমান্তবর্তী এলাকাতে হওয়ায় সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে থাকে। ইতিপূর্বেও ফেনসিডিলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে লিটন আলী।

রোববার(৩০ জুন) বিকেল পৌণে ৬ টায় মুঠোফোনে কথা হলে বাঘা থানার ডিউটি অফিসার জানান, র‌্যাবের পরিদর্শক ফারুকুল ইসলাম বাদি হয়ে এ বিষয়ে মামলা রুজু করেছেন। আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি। তবে বিষয়টি নিশ্চিত করলেও কর্তব্যরত ডিউটি অফিসার তার নাম বলতে রাজি হননি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST