
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদের শুভ আগমন উপলক্ষে বাঘার বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৫ আগস্ট সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি জাতীয় সংসদ সদস্য, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
বক্তব্যকালে তিনি বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি আলোকিত সমাজ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই। বানিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ভালোভাবে লেখাপড়া করলে একদিন তারাই দেশের নেতৃত্ব দিবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,লেখাপড়া করে মানুষের মতো মানুষ হতে হবে। নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে বড় হতে হবে। আমি ব্যক্তিগত ও সরকারিভাবে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাশে থাকবো।””
মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক -অভিভাবকদের বলেন,আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সবাইকে একসাথে কাজ করতে হবে। বাঘা-চারঘাটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব মো. আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি।
অত্র প্রতিষ্ঠানের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক আকরাম হোসেন সহ অনুষ্ঠানে বক্তারা এলাকার শিক্ষা, উন্নয়ন ও সার্বিক অগ্রগতিতে নতুন সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।







