1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘার কুখ্যাত মাদক ব্যবসায়ী চপল ফেনসিডিল ও হেরোইনসহ গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘার কুখ্যাত মাদক ব্যবসায়ী চপল ফেনসিডিল ও হেরোইনসহ গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় শনিবার ভোরে ( ১১ জানুয়ারি ২০২৫) উপজেলার আলাইপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী চপল আলী (৩৮) কে গ্রেফতার করেছে। চপল আলাইপুর গ্রামের মৃত খামেদ আলীর ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্য এ তথ্য জানান র‌্যাব-৫।

র‌্যাব-৫ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, আলাইপুর নামক এলাকায় ১ জন মাদক ব্যবসায়ী নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের আভিযানিক দল আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে এবং উক্ত মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান পরিচালনা করে চপল আলীকে গ্রেফতার করে এবং তার বসতবাড়ী তল্লাশী করে নিজ শয়ন কক্ষের এটাস বাথরুম এর লো কমোডের ভিতর থেকে অভিনব কায়দায় লুকায়িত ১৬১ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

ধৃত আসামী এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। যার বিরুদ্ধে একাধিক মাদক ও হত্যাচেষ্টাসহ সর্বমোট ০৮ টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।

এ বিষয়ে বাঘা থানায় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও হেরোইন হস্তান্তরসহ ধৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানিয়েছে র‌্যাব-৫।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST