1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার শিক্ষা ব্যবস্থায় নতুন সংযোজনে উপজেলার ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় এবং কিশোরপুর উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শনিবার,(১৩ জুন ২০২৬,) সকাল রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরের নামফলক উন্মোচন করেন।
নির্বাচিত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের একাডেমিক ভবন নির্মাণ/সম্প্রসারণ” প্রকল্পের আওতায় ভবন দুটি নির্মিত হচ্ছে। বাস্তবায়নকারী সংস্থা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী জোন।

প্রতিটি ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৩৮ হাজার ৪২৪ টাকা। দুইটি ভবনের মোট ব্যয় ৩ কোটি ৯২ লাখ ৭৬ হাজার ৮৪৮ টাকা।

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় ও কিশোরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৃথক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এমপি আবু সাঈদ চাঁদ বলেন “বাঘা-চারঘাটের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী ও শিক্ষার্থী বান্ধব করে গড়ে তোলা আমার নির্বাচনী অঙ্গীকার। নতুন একাডেমিক ভবনগুলো শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পরিবেশ দেবে। বাঘার মেধাবী সন্তানরা লেখাপড়া করে দেশ ও জাতির সেবা করবে – এটাই আমার প্রত্যাশা।”
ইসলামী একাডেমী উচ্চ বিদ্যালয় ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী।
উপস্থিত ছিলেন -উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আলী , বিএনপি নেতা সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সুপারি নটেনডন্ট রেজাউল করিম, প্রধান শিক্ষক হামিদূল হক, ম্যানেজিং কমিটির সভাপতি সালে আহমেদ সালাম,বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক দলের নেতা সহিদুল ইসলাম,যুবদল নেতা শফিকুল ইসলাম শফি সহ অপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
স্থানীয় অভিভাবকরা জানান, শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির কারণে ক্লাসরুম সংকট প্রকট ছিল। নতুন ভবন নির্মিত হলে শিক্ষার মান আরও উন্নত হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST