1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা'ম'লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ'খ'লের চেষ্টা - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা

  • আপডেট করা হয়েছে শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘায় ৭০ বছর ধরে বসবাস করা জমির হঠাৎ মালিকানা দাবি করে বাড়ি-ঘরে হামলা চালিয়ে দখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার অভিযোগ করেছেন ভুক্তভুগি শরিফুল ইসলাম সহ তার পরিবার| শনিবার (১১-০৪-২০২৬) উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর গ্রামের সেই বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়েছে|
লিখিত বক্তব্য পাঠকালে শরিফুল ইসলাম বলেন, বিক্রেতার কতিপয় ওয়ারিশরা অহেতুক আমার পরিবারের সাথে বিরোধে জড়ায়ে হামলা-মামলা দায়েরসহ সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমকে মিথ্যা তথ্য সরবরাহ করে হেও পতিপন্ন করার চেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব পুরুষের ক্রয়কৃত জমির প্রাপ্যতা ও ন্যায় বিচার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে বলেন,বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মহদিপুর মৌজায় গ্রামের জহির উদ্দীনের কাছ থেকে ৪৬ শতাংশ জমি দলিল মূলে ক্রয় করেন তারা দাদা মনির মন্ডল। তার মৃত্যুর পর সেই জমি ওয়ারিশসুত্রে প্রাপ্ত হয়ে পাঁকা ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন মনির মন্ডলের ছেলে সাবেক ইউপি সদস্য শামসুল হক।  শামসুল হকের মৃত্যুর পর তার দুই ছেলে ও দুই মেয়ে এবং স্ত্রী বসবাস করছেন।
শামসুল হকের ছেলে শরিফুল ইসলাম জানান,চাকরির সুবাদে তিনি সহ তার অপর ভাই বোন অধিকাংশ সময়ে বাইরে থাকেন।
গত ১৬-১২-২০২৫ ইং তারিখে তাদের বাড়িতে না থাকার সুযোগে মিনারা বেগম, চুমকি, মেমজান বেগম, নেহেরা বেগম,শফিকুল ইসলাম শফি,আলম,মশিকুল.পলাশ,নেক আলম,সরভানু,রেহেনা.শাপলা.ইমরান আলী সংঘবদ্ধভাবে বাড়িতে অনধিকার প্রবেশ করে ঘরের তালা ভেঙ্গে বাড়িতে অবস্থান করে মালামাল হাতিয়া নেই পরবর্তী সময়ে আইনের সহায়তায় ঘর বাড়িতে উঠে পূর্বের ন্যায় বসবাস করেন।
গত ২৭.৩.২০২৬ ইং পূর্বের জের ধরে অসৎ উদ্দেশ্যে মিনারা বেগম, রেহেনা বেগম, সরবানু ও শফিকুল ইসলাম আবারো বাড়িতে প্রবেশ করে অবৈধভাবে দখল নেওয়ার চেষ্টা করে এসময় আমি ও আমার পরিবার সহ প্রতিবেশী লোকজন তাদের প্রতিরোধ করি সংবাদ সম্মেলনে মরহুম শামসুল হকের ছেলে শরিফুল ইসলাম সহ তার মা ও দুই বোন উপস্থিত ছিলেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।
স্থানীয় সমাজপতি বাবুল ইসলাম ও শিক্ষক শাহ আলম খোকন সহ গ্রামের আরো কয়েকজন জানান,ওয়ারিশসুত্রে শামসুল ইসলাম এই জমি ভোগ করেছেন এখন তার ছেরে মেয়েরা ভোগ করছেন হঠাৎ করেই বিক্রিতা জহির উদ্দীনের কিছু ওয়ারিশ অযৌতিক ¯^ত্ত দাবি করছেন অযৌতিক দাবি নিযে ঘর বাড়িতে হামলায় বাঁধা দেওয়ায় তাদেরকেও মামলায় জড়ানো হয়েছে।
তারা বলেছেন, শামসুল হকের বাবা মনির মন্ডল জমি ক্রয়ের পর তাৎক্ষনিক খারিজ করেন নাই এসব বিষয় নিয়ে আদালতে মামলা চলছে তবে জমি কেনার মধ্যে কোন ভেজাল নেই বিক্রতার ওয়ারিশদের দাবি যৌতিক নয়।
এসব বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST