1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় বালুমহলে চাঁদা না পেয়ে গুলি ও ভাঙচুর - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় বালুমহলে চাঁদা না পেয়ে গুলি ও ভাঙচুর

  • আপডেট করা হয়েছে সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় পদ্মার চরাঞ্চলে বালুমহলের খেয়াঘাটে গুলি ছুড়ে দুইটি স্পিডবোট ভাঙচুর ও একটি স্পিডবোটের ইঞ্জিন খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। বালু মহালের চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয়রা জানান, রোববার (৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের লক্ষীনগর মৌজার খেয়াঘাট এলাকায় হঠাৎ কয়েকটি নৌকায় করে আসা ৩০-৪০ জনের একটি সশস্ত্র দল গুলি ছুড়তে শুরু করে। আতঙ্কিত শ্রমিকরা জীবন বাঁচাতে নদীর পাড়ে আশ্রয় নেন। এ সময় দুইটি স্পিডবোট ভাঙচুর করা হয় এবং একটি স্পিডবোটের ইঞ্জিন খুলে নিয়ে যায় হামলাকারীরা।
প্রত্যক্ষদর্শী স্পিডবোট চালক সালাম বিশ্বাস জানান, “রাত সাড়ে তিনটার দিকে তিনটি নৌকায় করে প্রায় ৪০ জন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। প্রাণ বাঁচাতে আমরা সবাই নদীর পাড়ে উঠে যাই। এরপর তারা দুইটি স্পিডবোট নদীর মাঝে নিয়ে ভাঙচুর করে এবং একটি বোটের ইঞ্জিন খুলে নেয়।”
স্থানীয় ওয়াজেদ সিকদার জানান, ভোরে মাছ ধরতে এসে খেয়াঘাটে গুলি ছোড়া ও ভাঙচুরের খবর পান। এক গ্রাম পুলিশ জানান, “গুলির শব্দ শুনে ঘর থেকে বাইরে তাকিয়ে দেখি নৌকায় করে আসা লোকজন গুলি ছুড়ছে। এ সময় ড্রেজার শ্রমিকরা আমার বাড়িতে এসে আশ্রয় নেয়।”
রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার অভিযোগ করে বলেন, বৈধ ইজারা নিয়েও বালুমহল থেকে জোর করে চাঁদা আদায় করা হচ্ছে। লালপুরের কাকন বাহিনী ‘খাল এন্টারপ্রাইজ’ নামে স্লিপ দিয়ে টাকা দাবি করছে। চাঁদা না দেওয়ায় এ হামলা হতে পারে।
জানা যায়, রাজশাহী জেলা প্রশাসনের আওতাধীন ২৪ একর আয়তনের লক্ষীনগর বালুমহল এ বছর (বাংলা ১৪৩২) মেসার্স সরকার ট্রেডার্সের কাছে ইজারা দেওয়া হয়েছে। ইজারাদার এসএম এখলাসের ব্যবস্থাপক বিলাল হোসেন জানান, নদীপথে বালু দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এর পথে নানা স্থানে চাঁদা দিতে হয়, না দিলে হামলা-মারধর ও ভাঙচুরের ঘটনা ঘটে।
দ্বন্দ্বের পেছনে ঈশ্বরদী–দৌলতপুরের গ্রুপ
নৌ পুলিশ ও বাঘা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন রশীদ বলেন, “বালু ঈশ্বরদীতে বিক্রি করতে বাধা দেওয়া নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর এলাকার লোকজনের সঙ্গে দ্বন্দ্বের কথা শুনেছি। তাই তারা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। তবে একই রাতে দৌলতপুরেও গুলি ছোড়ার খবর পাওয়া গেছে।”
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, “বালুমহলে নজরদারি বাড়ানো হয়েছে। নৌ পুলিশ ও থানা পুলিশ একসঙ্গে কাজ করছে।”
আতঙ্কে শ্রমিকরা
এ ঘটনায় পদ্মা চরের শ্রমিক ও নৌযান মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST