1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় পৃথক ঘটনায় ২জনের মৃত্যু - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বাঘায় পৃথক ঘটনায় ২জনের মৃত্যু

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃবাঘায় পৃথক ঘটনায় দুইজন মারা গেছে। ডেঙুতে কলেজ শিক্ষক হাসনা বানু পারভীন ও ট্রাক চাপায় থ্রিহুইলার (সিএনজি) চালক তুহিন আহম্মেদ মনা মারা গেছেন। সোমবার (১৬ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসনা বানু পারভীন (৪৭) নামের এক শিক্ষক । তিনি তুলশিপুর গ্রামের বাসিন্দা ও মনিগ্রাম টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের কম্পিউটার পদর্শক আবদুল মান্নানের স্ত্রী। হাসনা বানু পারভীনও একই শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

আবদুল মান্নান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনএসআই পরীক্ষায় ডেঙগু শনাক্ত হওয়ার পর রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন সোমবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে তুহিন আহম্মেদ মনা (২৭) নামে থ্রিহুইলার (সিএনজি) চালক মারা গেছে । রোববার (১৬ অক্টোম্বর) দিবাগত রাত ৩টার দিকে বাঘা-লালপুর মহাসড়কের বাঘা পৌরসভার বানিয়াপাড়া জামে মসজিদ সংলূগ্ন এলাকায় ট্রাক চাপায় মারা যান তুহিন আহম্মেদ মনা । সে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আহমোদপুর গ্রামের চমক আহম্মেদের ছেলে।
ওই গ্রামের সোহেল সরকার জানান, বাড়ি থেকে বের হয়ে ঈশ্বরদীতে গ্যাস আনতে যাচ্ছিল। পথিমধ্যে বাঘা বাঘা পৌর এলাকার বানিয়াপাড়া জামে মসজিদের কাছে স্তুপ করে রাখা মাটিতে থ্রিহুইলার (সিএনজি) ধাক্কা লেগে উল্টে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকে চাপা পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্র নেওয়ার পর কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পারিবারের কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে একটি ইউডি মামলা করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST