1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার, চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার

বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার, চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগ

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাঘায় এজাহার নামীয় আসামী সুমন আহমেদ(৩০) ও সাইদুর রহমান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সুমন আহমেদ (বাঘা থানার এফআইআর নং-১৫, জিআর নং-৩২/২৬, ২৮ ফেব্রুয়ারি,২০২৬) বাঘা পৌরসভার চকনারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আর সাইদুর রহমান (বাঘা থানার মামলা নং-০৬, তাং-০৪/০৩/২০২৬ ইং)উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। বুধবার(০৪-০৩-২০২৬) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
সুম বিরুদ্ধে মামলা করেছেন চকনারায়নপুর গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে আমিনুল ইসলাম খাঁন একই উপজেলার গ্রামের সুমন সহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন। অন্য আসামী হলেন-নারায়নপুর গ্রামের রতন (৩২), সোহান (৩০), সোহাগ (২৫) রফিজ কশাই, (৩৫), মেহেদী (২৫), সজল (২৮), শাওন (২১), বুদু (৪২), শ্রাবন (১৯), ভারা (৩২), (১২) রাকিন (৪৫), মোঃ বিরু (৫০), শারিফ (৫২), মোঃ মিঠুন (২৮), বুদু (২৪) (১৭) মোঃ বাবু (২৭), গাওপাড়া গ্রামের সুরুজ (৩০)।
মামলার এজাহারে আমিনুল ইসলাম আসামীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন গত, ইং ২৫/০২/২০২৬ তাং সন্ধ্যা আনুমানিক ৬.৩০ ঘটিকার সময় বাড়ি হইতে নামাজের উদ্দেশ্যে বাহির হইয়া বাঘা পৌরভার মৃত ভবেশ পান্ডের বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছিলে আসামীগণ লোহার রড, লোহার হাতুড়ি, রাম দা, ছুরি, শায়ণ, ধারালো হাঁসুয়া ইত্যাদি মারাত্বক অস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী জনতায় দলবদ্ধ ভাবে সকল আসামীগণ এক যোগে পথ রোধ করে এবং ১নং আসামী আমার নিকট ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাক’ চাঁদা দাবী করে। সেই চাঁদা দিতে অস্বীকার করিলে, আসামীদের একজন প্রাণে শেষ করে দেওয়ার হুকুম দেয়। এসময় রাম দা দ্বারা হত্যার উদ্দেশ্যে কোপ মারে। আমার ভাতিজা গালিব (২৭) এবং লিখন (২২) ঠেকাইতে চেষ্টা করিলে আরেক আসামীর রাম দায়ের কোপে ভাতিজা লিখনের বাম হাতের কবজির উপরে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে এবং গালিবকে লোহার রড দ্বারা এলোপাথাড়ি ভাবে মারপিট করে শরীবের বিভিন্ন জায়গায় ফোলা জখম করে। সেই সময় আরএক ভাতিজা সেতু (২৮) ঘটনাস্থলে আগাইয়া আসিয়া ঠেকাইতে চেষ্টা করিলে, তাকেও লোহার হাতুড়ি দ্বারা মারপিট করিয়া শরীরের বিভিন্ন জায়গায় ফোল জখম করে। এ সময় পায়জামার পকেটে থাকা ৭০,০০০/- (সত্তর হাজার)টাকা বাহির করিয়া নেয়। লোকজন ঘটনাস্থলে আসিলে আসামীরা অস্ত্র প্রদর্শন করিয়া প্রাণ নাশের হুমকি দিয়া নারায়নপুর বাজার প্রদক্ষিণ করে। পরবর্তী সময়ে আসামীগণ একত্রিত হয়ে রাত আনুমানিক ৯.৪৫ ঘটিকার সময় বসত বাড়ির সামনে পর পর দুইটি ককটেল নিক্ষেপ করে। অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান,গ্রেপ্তারকৃত দুজনকে বৃহসপতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST