1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় আট বছরের শিশু ধর্ষণ মামলায় আসামী গ্ৰেপ্তার - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় আট বছরের শিশু ধর্ষণ মামলায় আসামী গ্ৰেপ্তার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাঘায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জয় হোসেন (১৮) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭-০৩-২৫) রাজশাহী শহরের রাজপাড়া থানা এলাকা থেকে গ্ৰেপ্তার করে র্যাব-৫। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সে বাঘা পৌর সভার চক ছাতারি গ্ৰামের হানিফ মিস্ত্রীর ছেলে।

জানা যায়, গত বুধবার (১৯ মার্চ২৫) দুপুরে চকছাতারি গ্রামের জয় হোসেন নিজ গ্রামের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে টাকার লোভ দেখিয়ে তার বাবার নির্মাণাধীন ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিক্ষার্থীর মা তার নির্মাণাধীন অসমাপ্ত বাড়িতে যাওয়ার পর জয় হোসেন পালিয়ে যায়। ওই রাতেই শিক্ষার্থীর মা বাদী হয়ে জয় হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। শিক্ষার্থীর শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। গত মঙ্গলবার শিক্ষার্থীকে নিজ বাড়িতে আনা হয়েছে বলে জানিয়েছেন পিতা মাজেদ আলী। তিনি জানান,মামলার পর থেকে আত্মগোপনে ছিল জয়।

বাড়িতে গিয়ে দেখা যায়,বর্তমানে বসবাস করা জায়গাটি তার পিতার নিজস্ব নয়। খুব কষ্ট করে গ্রামেই ১কাঠা জমি কিনে সবেমাত্র থাকার জন্য ঘর শুরু করেছেন। ফাঁকা সেই ঘরে নিয়ে গিয়ে তার শিশু কণ্যাকে ধর্ষণ করেছে। সেখানে গিয়ে দেখা যায়, কিছুটা ফাঁকা জায়গায় করা ঘরটির উপরে টিন সেট, চারিদিকে টিনের বেড়া। এখানো দরজা লাগানো হয়নি। ঘরের ভেতরে মেঝে করার জন্য মাটি ফেলে রাখা হয়েছে। চারিদিকে ফাঁকা।

কিছুটা দুরে ধর্ষণ মামলার আসামী জয় হোসেনের আধাপাঁকা বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় ভেতর থেকে গেট লাগানো। জয়ের দাদি ফরিদা জানালেন,মামলার পর থেকে জয় হোসেন বাড়িতে ছিল না। তার মা বাবাকেও পাওয়া যায় নি।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় পলাতক আসামী জয় হোসেনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST