1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাগমারা'য় মেছের আলীর কষ্ট লাঘব করলো আঁত-তাবারা কর্মচারী সমবায় সমিতি - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

বাগমারা’য় মেছের আলীর কষ্ট লাঘব করলো আঁত-তাবারা কর্মচারী সমবায় সমিতি

  • আপডেট করা হয়েছে শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আঁত-তাবারা কর্মচারী সমবায় সমিতি ও আঁত-তাবারা মডেল হাসপাতাল। ২০১৪ সালে আঁত-তাবারা কর্মচারী সমবায় সমিতি সমবায়ের রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। রেজিস্ট্রেশন পাওয়ার পর থেকেই মানবতার সেবার কাজ শুরু করেন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবায় শুরু থেকেই কাজ করে যাচ্ছেন আঁত-তাবারা কর্মচারী সমবায় সমিতি।

আঁত-তাবারা কর্মচারী সমবায় সমিতি মূলত শিক্ষক-কর্মচারীদের মাঝে স্বল্প মুনাফার মাধ্যমে বিভিন্ন ব্যান্ডের নির্মাণ সামগ্রী সরবরাহ করেন থাকেন। সেবার মানষিকতায় বৃদ্ধির করার লক্ষ্যে আঁত-তাবারা কর্মচারী সমবায় সমিতির পক্ষ থেকে ২০১৯ সালে ভবানীগঞ্জের প্রাণকেন্দ্র স্থাপন করা হয়েছে আঁত-তাবারা মডেল হাসপাতাল। প্রতিষ্ঠানটি শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে চিকিৎসা সেবা কার্যক্রম আরম্ভ করেন। সেই সাথে গরীর, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী রোগীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবার ব্যবস্থা।

শনিবার ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আঁত-তাবারা কর্মচারী সমবায় সমিতি ও আঁত-তাবারা মডেল হাসপাতালের পক্ষ থেকে প্রতিবন্ধী মেছের আলীকে আনুষ্ঠানিক ভাবে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, আত-তিজারা কর্মচারী সমবায় সমিতির পরিচালক আব্দুল হালিম, আঁত-তাবারা কর্মচারী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান। মেছের আলীর বাড়ি উপজেলার অনন্তপাড়া গ্রামে। ছোট থেকেই তিনি শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী মেছের আলীর বয়স প্রায় ৭০ বছর। একটি হুইল চেয়ারের অভাবে অনেক কষ্ট করে পরিবারের লোকজন তাকে দেখাশোনা করতেন। আঁত-তাবারা কর্মচারী সমবায় সমিতির দেয়া হুইল চেয়ার মেছের আলীর পরিবারের সদস্যের দুঃখ কিছুটা লাঘব করবে।

এদিকে আঁত-তাবারা কর্মচারী সমবায় সমিতি ও আঁত-তাবারা মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান বলেন, আমরা আত্মমানবতার উদ্দেশ্য নিয়ে শুরু থেকে কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সেবা দিয়ে থাকি। সমবায় সমিতি ও হাসপাতালের মাধ্যমে সেবা বঞ্চিত মানুষের কাছে সেবা নিয়ে পৌঁছে গেছি। আমাদের সেবাকে মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেয়ার জন্য সকলের সহযোগিত কামনা করছি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST