1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় ইউএনও’র সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

বাগমারায় ইউএনও’র সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময়

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ৫৩০ বার পড়া হয়েছে

মিজানুর রহমান বাগমারাঃ

রাজশাহীর বাগমারায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সাথে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়ের শুরুতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় আদর্শ টেকনিক্যাল এন্ড
বিএম কলেজের অধ্যক্ষ জিয়াউল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কারিগরি শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী জেলা শাখার সভাপতি ভবানীগঞ্জ কারিগরি
ও ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ আতাউর রহমান শিবলী, হাট গাঙ্গোপাড়া কারিগরি বিএম কলেজের অধ্যক্ষ আশরাফুল হক। এতে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রউফ
লিটন, অধ্যক্ষ মজনু মোহাম্মদ, জালাল উদ্দীন, কাজী সাইফুল আলম, মাহাবুর রহমান, তোফাজ্জল আহম্মেদ বকুল, শিক্ষক মজিবুর রহমান, মহিদুল ইসলাম, আসাদুল্লাহ, আবু সামা, ফজলুল হক
প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম বলেন, দেশের প্রতিটি শিক্ষা
ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কারিগরি শিক্ষা ব্যবস্থা যেন উন্নত হয় সে বিষয়ে শিক্ষকদের গুরুত্বপর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় গড়ে তুলতে সরকার সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের মানসম্মত ভাবে কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। উক্ত মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষক ফেডারেশন,
বাগমারা উপজেলা শাখা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST