1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাগমারায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সোমবার (১৪ জুলাই) অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

উপজেলার সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমিনের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নবী নওয়াজেস আমিন। অনুষ্ঠানে গত অর্থ বছরে বিশেষ অবদান রাখায় চারজন কর্মী ও তিনটি প্রতিষ্ঠানকে পুরষ্কৃত করা হয়। কর্মীরা হলেন, পরিবার কল্যান সহকারি ফিরোজা খানম, পরিবার কল্যান পরিদার্শীকা খোদেজা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মুনতাছির বিল্লাহ ও উপ-সহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার মোজাম্মেল হক।

এছাড়াও আউচপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, গণিপুর ইউনিয়ন পরিষদ ও বাগমারা জাতীয় তরণ সংঘকে প্রতিষ্ঠান হিসেবে সেরা পুরষ্কার দেওয়া হয়। নির্বাচিত এসব কর্মী ও প্রতিষ্ঠানকে ক্রেস্ট এবং সনদ দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST