1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় উপজেলা বিএনপির সদস্য চেয়ারম্যান হাবিবুর রহমানের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

বাগমারায় উপজেলা বিএনপির সদস্য চেয়ারম্যান হাবিবুর রহমানের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির উপজেলা শাখার সদস্য হাবিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ইউনিয়নের দামনাশ বাজারে এক বিক্ষোভ মিছিল শেষে দামনাম বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, চেয়ারম্যান হাবিবুর রহমান, সাবেক যুবদলের সভাপতি আল মামুন, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাষ্টার, আবদুস সালাম, আহসান হাবিব, ফিরোজুল ইসলাম রাজু, সবেক ছাত্র নেতা আনোয়ার পারভেজ, সাবেক ছাত্র নেতা রেজাউল ইসলাম।
এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষকদল নেতা উজ্জ্বল হোসেন, আজাদ সরদার, রাশেদুল ইসলাম, জবান আলী, আবদুর রউফ, সভায় বক্তারা দলের একটি অংশকে কুচক্রী বলে আখ্যায়িত করে তাদের সর্তক করেন। দলের জনপ্রিয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে বিএনপির জন্য কাজ করার আহ্বান জানান। এর পরেও মিথ্যা তথ্য ছড়ালে সমীচীন জবাব দেওয়ার ঘোষণা দেন। বিএনপির গোবিন্দপাড়া ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব বক্তব্য অপপ্রচারের জন্য দলের উপজেলা শাখার আহ্বায়ক ডিএম জিয়াউর রহমানকে দায়ি করে তাঁকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। এসময় ডিএম জিয়াউর রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে তা বাতিল করে প্রকাশ্যে ইউনিয়নে এসে কমিটি গঠনের দাবি করেন।

এর আগে বিগত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকের সঙ্গে একটি সরকারি অনুষ্ঠানে চেয়ারম্যান হাবিবুর রহমানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে আওয়ামী লীগ বলে প্রচার করা হয়। গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, সিপিবি ও বিএনপির সমর্থক তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে বিএনপির হাবিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হন। বিগত সরকারের সময়ে পাঁচটি রাজনৈতিক মামলায় কারাভোগ করেন। পুলিশ ও আওয়ামী লীগের নেতা মামলাগুলোর বাদী। কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে দলীয় নির্দেশনা মেনে সবাইকে নিয়েই কাজ করার আহ্বান জানানো হয় প্রতিবাদ সভায়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST