1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাগমারা তাহেরপুরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

বাগমারা তাহেরপুরে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে

মিজানুর রহমান বাগমারা

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শুক্রবার বিজয় দিবসের প্রথম প্রহরে তাহেরপুর পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
৩১ বার তপোতধ্বনির মধ্যে দিয়ে বিজয় দিবসের সকল কার্যক্রম আরম্ভ হয়।
তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ এর পক্ষ থেকে প্রথমে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে মুক্তিযোদ্ধা কমান্ড,তাহেরপুর পৌর আওয়ামী,তাহেরপুর পৌর পরিষদ, পৌর যুবলীগ, তাহেরপুর পৌর ও কলেজ ছাত্রলীগ, পৌর কৃষকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,তাহেরপুর ডিগ্রি কলেজ, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র, তাহেরপুর উচ্চ বিদ্যালয়,তাহেরপুর রিভার ভিউ বালিকা উচ্চ বিদ্যালয়, তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ
বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সহ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা যতো বাড়তে থাকে মানুষের চাপ ততোই বাড়তে থাকে।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, তাহেরপুর ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ জিয়াউদ্দন টিপু,তাহেরপুর পৌরসভার সচিব মোঃ মতলেবুর রহমান মতলু,তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনর্চাজ মোঃ জিলালুর রহমান, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, তাহেরপুর পৌর যুবলীগের আহবায়ক মোঃ আসদুল ইসলাম, যু্গ্ন আহবায়ক মোঃ সোহেল রানা, সেচ্ছাসেবক লীগ নেতা কোরবান খাঁ, ছাত্র লীগ নেতা শামীম,সবুজ,স্বাধীন, শাকিল,ইলিয়াস,ফরিদ,তোতা,তোফায়েল প্রমুখ।

এ সময় পৌরসভার বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST