1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাংলাদেশকে জ্বালানি তেল দিতে আগ্রহী ভারত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

বাংলাদেশকে জ্বালানি তেল দিতে আগ্রহী ভারত

  • আপডেট করা হয়েছে বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক

বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানিতে ভারতের আগ্রহ আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। মঙ্গলবার নয়াদিল্লিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর সাতটি সমঝোতা স্মারক সই হয়। পরে দুই প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেন।

শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, বাংলাদেশে জ্বালানি তেল রপ্তানির জন্য ভারতের রাজনৈতিক সমর্থন ও সদিচ্ছা আছে। তারা এক্ষেত্রে আগ্রহী। তবে বাংলাদেশ ভারত থেকে গ্যাসও নিতে চাইবে। বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভারতীয় পক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে। ভারত বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে আরও বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

এর আগে প্রধানমন্ত্রী চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) দিল্লি পৌঁছান। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সফর শেষে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST