1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
প্রসব ব্যথায় কাতর গর্ভবতীকে গভীর রাতে হাসপাতালে পৌঁছে দিলেন যুবদল নেতা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

প্রসব ব্যথায় কাতর গর্ভবতীকে গভীর রাতে হাসপাতালে পৌঁছে দিলেন যুবদল নেতা

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

রাজশাহী সদর হাসপাতাল মোড় এলাকায় গভীর রাতে প্রসব ব্যথায় কাতর এক অচেনা গর্ভবতী নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানোর মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফায়সাল সরকার ডিকো।

জানা গেছে, ২২ ফেব্রুয়ারি রাত পেরিয়ে ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গেটে এক গর্ভবতী নারী প্রসব ব্যথায় ছটফট করছিলেন। ওই সময় কেন্দ্রে কোনো চিকিৎসক না থাকায় তাকে অন্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু যানবাহন না পেয়ে গর্ভবতী নারী ও তার সঙ্গে থাকা তিনজন নারী চরম বিপাকে পড়েন এবং কান্নায় ভেঙে পড়েন।

এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে যুবদল নেতা মো. ফায়সাল সরকার ডিকোর। তিনি পরিস্থিতি বুঝে দেরি না করে নিজের গাড়িতে ওই গর্ভবতী নারীকে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করান। রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিট পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করে চিকিৎসার বিষয়টি তদারকি করেন।

পরে সেহরির পর খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, গর্ভবতী নারী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেএ সময় যুবদল নেতা ডিকোর সঙ্গে উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুর রহমান মিঠু, রাকিব ও আনোয়ার। স্থানীয়দের মতে, গভীর রাতে এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।ন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST